1. admin@khabormagura.com : Ripon1997 :
       
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মানববন্ধন মধুমতির বুকে নৌকা বাইচ, তীরে বাঁধভাঙা উচ্ছ্বাস নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতর মিলল বুলেট: পুলিশ মহম্মদপুরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহম্মদপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬ জনকে জরিমানা মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মানববন্ধন

  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

মাগুরা সংবাদদাতা:

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারের জানাজা ও দাফনে বাধা প্রদান, কবর ভরাট এবং গার্ড অব অনার প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মাগুরার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা আহবায়ক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্যে ও গার্ড অব অনারে বাধা দানকারী স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধীদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। অথচ স্বাধীনতাবিরোধী চক্র আজও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার দুঃসাহস দেখাচ্ছে। পিরোজপুরের এই ন্যক্কারজনক ঘটনা সমগ্র দেশের বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনতার হৃদয়ে আঘাত হেনেছে।

বক্তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দেশবিরোধী চক্রান্তকারী ও কুচক্রী মহলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host