1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন:

 

মাগুরার শ্রীপুরে ঘুমন্ত রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মুড়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে রাব্বি মণ্ডলের স্বজন ও স্থানীয়রা তার ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে রাব্বি মণ্ডলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোর ৫টার দিকে রাব্বি মণ্ডল বাড়িতে ফিরে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ফারজানা বেগম ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাব্বি মণ্ডল ও ফারজানা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রাব্বি মণ্ডলের সঙ্গে তার স্ত্রী ফারজানা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর থানা পুলিশ দ্রুত ফারজানার অবস্থান শনাক্ত করে। পরে দুপুরের দিকে উপজেলার আমতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host