1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু

  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।।

কারাগার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি মাদক মামলায় (জিআর-১৯১৯/১৯, মামলা নং-৩৫১/১৯) এক বছর দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর মাগুরা জেলা কারাগারে সাজা ভোগ শুরু করেন নূর আলম। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নূর আলমের ভাই মঞ্জুরুল আলমের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর তার ভাইকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কারাগারে পাঠানো হয়েছিল। অসুস্থ হওয়ার পরও কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের বিষয়টি জানায়নি। মঙ্গলবার সন্ধ্যায় জেল সুপারের মাধ্যমে তারা আকস্মিকভাবে মৃত্যুর খবর জানতে পারেন।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, গত ১৩ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর আলম। তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host