1. admin@khabormagura.com : Ripon1997 :
       
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মানববন্ধন মধুমতির বুকে নৌকা বাইচ, তীরে বাঁধভাঙা উচ্ছ্বাস নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতর মিলল বুলেট: পুলিশ মহম্মদপুরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহম্মদপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬ জনকে জরিমানা মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের

মহম্মদপুরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

যশোরের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মাগুরার মহম্মদপুরে উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় সাপ্তাহিক মহম্মদপুর বার্তা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক রানার পত্রিকা ও চ্যানেল ওয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি পংকজ রায়ের উপস্থিতিতে দৈনিক রানারের মহম্মদপুর প্রতিনিধি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আজগর আলী, সাংবাদিক, লেখক ও নাট্যকার সালাউদ্দিন আহমেদ মিলটন, সিনিয়র সাংবাদিক সুব্রত সরকার এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়।

এ ছাড়া উপস্থিত ছিলেন ,এনটিভির (মহম্মদপুর-শালিখা) প্রতিনিধি জালাল উদ্দিন হাক্কানী, এশিয়া পোস্ট ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এস এম ফারহান এবং মহম্মদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শফিকুল ইসলাম ও মো. খাইরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরা এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা দৈনিক রানারের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host