1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মানববন্ধন মধুমতির বুকে নৌকা বাইচ, তীরে বাঁধভাঙা উচ্ছ্বাস নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতর মিলল বুলেট: পুলিশ মহম্মদপুরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহম্মদপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬ জনকে জরিমানা মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের

মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ভুয়া সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে শ্রাবণী নামের এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুলের নেতৃত্বে নাকোল ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সাতজনকে আটক করে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিরা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে ওই নারীকে অপহরণের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের পাগলাখানা গ্রামের মোছা. আছমা খাতুন (৩১), পবহাটি এলাকার হাসানুজ্জামান (২৮), পাগলাখানার ওসমান গনি (২৫), আরবপুর এলাকার সালমান শাহ (২৫), নলডাঙ্গা এলাকার সাকিব (২৩), কুড়িগ্রামের কালিঘাট এলাকার ছাব্বির হোসেন (২২) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল-আমিন হোসেন (২২)।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহরণের এ ঘটনার মূল পরিকল্পনাকারী ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host