1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

দেশকে অস্থিতিশীল করার অপপ্রচার ও প্রশাসনিক কাজে বাধার প্রতিবাদে মহম্মদপুরে সমাবেশ

  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে প্রশাসনকে কাজ করার স্বাধীনতা, প্রশাসনিক বিভিন্ন দপ্তরগুলোতে রাজনৈতিক ব্যক্তিদের চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১২ ঘটিকায় এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশকে কেন্দ্র করে অনিয়ম দূর্ণীতির অভিযোগ এনে গত ৯ আগস্ট প্রতিবাদ মিছিল করে উপজেলা বিএনপি’র একাংশ। তারই প্রতিবাদে আজ প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপি’র আরেক অংশ।

এই প্রতিবাদ মিছিলে চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না, ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না, সহ নান স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

পরে ট্রাফিক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের বিএনপি নেতা এ্যাড. নিতাই রায় চৌধুরীর সার্বিক সহায়তায় মহম্মদপুরে যে অভূতপূর্ব উন্নয়ন ও বরাদ্দ আসছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিরীহ, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতার সাথে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

 

ফ্যামেলি কার্ডের ​নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বলেন, প্রায় ৯শ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষভাবে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। যারা নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে, তারা দলের সুহৃদ হতে পারে না। ফলে কোনো প্রকার অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান, ​এ্যাড. মো: মনিরুল ইসলাম মুকুল, ​অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আহ্সান হাবিব খাঁন সোহেল, মুহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, ​মো: শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক ​মো: তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ​মো: আরিফুজ্জামান মিল্টন, ​মো: ইব্রাহিম সর্দার শাকিল এবং ​রফিকুল ইসলাম।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host