1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

বিনোদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে বিনোদপুর বাজারের মেসার্স লিবার্টি মেডিকেল হল নামের ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাপ সংবেদনশীল ওষুধ, বিশেষ করে বিভিন্ন ভ্যাকসিন ও ইনসুলিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটিতে তা যথাযথভাবে মানা হয়নি। এছাড়া অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স খাজুরা স্টোর-কে পূর্বে সতর্ক করা হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিম্নমানের ও অননুমোদিত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে ভোক্তা অধিকারবিরোধী কোনো কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host