1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

নতুন কমিটি নিয়ে উচ্ছ্বাস, মহম্মদপুরে কৃষকদলের আনন্দ মিছিল

  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলে কৃষকদল, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
পরে ​উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমূর আলী মৃধা।
সভায় মইমূর আলী মৃধা বলেন, ‘বিগত দিনে একটি কুচক্রী মহল বিএনপির নাম ভেঙে দলে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনতে চেয়েছিল। তারা বিএনপির রাজনীতি করলেও ভোটে দলের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা কখনো নৌকার, আবার কখনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কাজ করেছে। এই পরীক্ষিত বেইমানদের কোনো মিথ্যা অপপ্রচারে কান দেওয়া যাবে না।’
​তিনি আরও বলেন, ‘বর্তমানে উপজেলা প্রশাসনসহ সরকারি কর্মকর্তারা সরকারের সকল বরাদ্দ ও সাহায্য-সহযোগিতা জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছেন। একটি চক্র স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। রাজপথের রাজবন্দী ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কৃষকদলের এই নবগঠিত কমিটি গঠিত হওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে।’
​সমাবেশে বক্তব্য দেন নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রেজওয়ানুর রহমান রাসেল, সদস্যসচিব মো. সোহেল রানা ওকাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এমএম রইছ উদ্দিন।
​বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত করে আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি মো. রেজওয়ানুর রহমান রাসেলকে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্যসচিব করে মহম্মদপুর উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা বাজারে মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হন।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host