1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

রোববার (৯ আগস্ট) মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ মিছিলে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। জামায়াত-শিবির, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি বিএনপির একাংশের লোকজনকেও নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিডি কার্ড বিতরণেও অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, জেলা বিএনপির সদস্য গোলাম আযম সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, মস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলী, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক পিয়াল হাসান, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ মিছিলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিও জানান।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host