1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি: “সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশ মাগুরার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথিরা কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

পরে কর্মসূচির অংশ হিসেবে পরিবেশবান্ধব সমাজ গঠনে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের পাশাপাশি মাগুরাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জেলায় পরিণত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host