1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশের হাতে ধরা পড়লেন রাজু আহমেদ রাজা নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হত্যা মামলার আসামি। তিনি মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের ইসমাইল আজিজের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মাগুরা জেলা পুলিশের জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাতে সিংড়া ক্যাম্পের এএসআই আব্দুস সালাম লিটন এবং তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পিপরুল এলাকা থেকে রাজু আহমেদ রাজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামি রাজু আহমেদ রাজা বাগেরহাটের একটি হত্যা মামলার আসামি। বিজ্ঞ আদালত তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host