1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত
নিজেস্ব প্রতিবেদকঃ
মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজার খান নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুৎ অফিসের ডে-লেবার ভ্যানচালক হিসেবে কর্মরত ওই শ্রমিককে দিয়ে বিদ্যুতের লাইনে মেরামতের মতো ঝুঁকিপূর্ণ ও কারিগরি কাজ করানো হচ্ছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাহফুজার খান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে ডে-লেবার ভ্যানচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহফুজার খান বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন মেরামতের কাজে অংশ নেন। একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একজন ভ্যানচালককে দিয়ে বিদ্যুতের লাইন মেরামতের মতো ঝুঁকিপূর্ণ কাজ করানো নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ লাইনে কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রয়োজন হলেও মাহফুজারকে কেন এমন কাজে পাঠানো হয়েছিল তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা।
তবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, ‘মাহফুজার খান ভ্যানচালক ডে-লেবার হিসেবে কর্মরত ছিলেন। তাকে আমরা কোনো কাজ দেইনি। সে বিদ্যুতের লাইন মেরামত করতে কেন গেল এবং তাকে কারা খুঁটিতে উঠিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, মাহফুজারকে কে বা কারা বিদ্যুতের খুঁটিতে উঠিয়েছিল এবং কাজের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না—তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host