1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদনঃ

চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

মাগুরায় একটি প্রতিষ্ঠানের অফিস থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় চক্রের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর থানাধীন এমআর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দ্বিতল ভবনে অবস্থিত মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশিপ প্রতিষ্ঠান ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসে চুরির ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অফিসে প্রবেশ করে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ট্রাইকোন এন্টারপ্রাইজের মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সুপারের নির্দেশে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল ঘটনাস্থলসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে সিসিআইসি, মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে সিসিআইসি ও মাগুরা সদর থানার পুলিশ সদস্যরা শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামের তারিকুল শেখের ছেলে মো. বাপ্পী হাসান (২৬) এবং একই এলাকার কওসার শেখের ছেলে মো. আসিফ শেখ (২০)।

পুলিশের দাবি, গ্রেপ্তার বাপ্পী হাসান চুরি ঘটনার মূল পরিকল্পনাকারী। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানায়, চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host