1. admin@khabormagura.com : Ripon1997 :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদনঃ

সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলেও এখনও নিজস্ব ক্যাম্পাস পায়নি মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে আধুনিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তবে আনন্দ-উৎসবের মধ্যেও শিক্ষার্থীদের কণ্ঠে ছিল দীর্ঘদিনের আক্ষেপ।

মাগুরা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সায়মা আলী বলেন, আজ আমাদের কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সব শিক্ষার্থী আনন্দের সঙ্গে একত্র হয়েছি। তবে আনন্দের পাশাপাশি আমাদের বড় আক্ষেপ হলো, মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। ফলে আমরা প্রত্যাশিত পরিবেশে পড়াশোনা করতে পারছি না। আমরা দ্রুত নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল হাসান বলেন, মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এত বছর পেরিয়ে গেলেও কলেজটি এখনও নিজস্ব ক্যাম্পাস পায়নি।

তিনি বলেন, শিক্ষক সংকটসহ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছেন। গত সাত বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মেডিকেল পরীক্ষার ফলাফলে কলেজটি পরপর চারবার প্রথম স্থান অর্জন করেছে। আমরা চাই দ্রুত মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন ও ক্যাম্পাস নির্মাণ করা হোক। নিজস্ব ক্যাম্পাস হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও সৃজনশীল পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহেল কাফি, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাইসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে ভুভুজেলা ও বাঁশি হাতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host