1. admin@khabormagura.com : Ripon1997 :
       
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরা কারাগারের কয়েদির ঢাকা মেডিকেলে মৃত্যু মহম্মদপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটুর মৃত্যুদণ্ড বহাল, দ্রুত কার্যকরের দাবি মায়ের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পূর্ণিমার রাতে কুপি বাতিতে ফিরল পুঁথি পাঠের আসর মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভ্যানচালককে দিয়ে বিদ্যুৎ লাইন মেরামত, খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার সাত বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের নেই নিজস্ব ক্যাম্পাস

মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক

  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ভুয়া সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে শ্রাবণী নামের এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুলের নেতৃত্বে নাকোল ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সাতজনকে আটক করে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিরা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে ওই নারীকে অপহরণের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের পাগলাখানা গ্রামের মোছা. আছমা খাতুন (৩১), পবহাটি এলাকার হাসানুজ্জামান (২৮), পাগলাখানার ওসমান গনি (২৫), আরবপুর এলাকার সালমান শাহ (২৫), নলডাঙ্গা এলাকার সাকিব (২৩), কুড়িগ্রামের কালিঘাট এলাকার ছাব্বির হোসেন (২২) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল-আমিন হোসেন (২২)।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহরণের এ ঘটনার মূল পরিকল্পনাকারী ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host