1. admin@khabormagura.ewishbd.com : Ripon1997 :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

দীর্ঘদিনের দুর্ভোগের পর অবশেষে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের মাঠপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এলেও নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেজে ব্যবহৃত কিছু ইটের খোয়া প্রয়োজনীয় মানের নয়। অনেক খোয়া সহজেই ভেঙে যাচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এলাকাবাসী জানান, বহু বছর ধরে এ সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় তারা আনন্দিত হলেও কাজের মান নিয়ে এখন শঙ্কিত।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এই প্রকল্পে যেন নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। তারা সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্রুত পরিদর্শন এবং নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ করা হবে, যাতে জনগণ দীর্ঘদিন এর সুফল ভোগ করতে পারে।

শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2026 Khabor Magura
Designed By Barishal Host